ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো দুগার্পুর প্রেসক্লাব

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দুগার্পুর প্রেসক্লাব। সোমবার (২১ জুলাই) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম রফিক প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, নাভিদ রেজওয়ানুল কবীর একজন দক্ষকর্মী এবং সাংবাদিকবান্ধব ইউএনও ছিলেন। তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। সকল শ্রেণি—পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধার চোখে দেখতেন। আমরা আশা করি নতুন কর্মস্থলে গিয়েও দুর্গাপুরের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর।

নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, দুগার্পুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন দুগার্পুরে ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]