মাভাবিপ্রবি সিআরসি’র নেতৃত্বে দ্বীন ইসলাম ও জোসেফ

Share the post

মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)”–এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান জোসেফ

সিআরসি কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সাকিব মন্সীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে মোট ৮২ জন সদস্য রয়েছে, যারা আগামী এক বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।

সভাপতি মো. দ্বীন ইসলাম বলেন, “সমাজের সবচেয়ে অবহেলিত শিশুদের পাশে দাঁড়াতে পারাটা আমার জীবনের গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, পথশিশুরাও একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার রাখে। সেই লক্ষ্যেই আমাদের কাজ চলবে।”

সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জোসেফ বলেন, “এই দায়িত্ব আমার জন্য একটি গুরুত্বপূর্ণ আমানত। আমাদের পরিকল্পনায় থাকবে তৃণমূল পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করা, শিক্ষায় সহায়তা দেওয়া, এবং সংগঠনের প্রচলিত কার্যক্রমে নতুনত্ব আনা। আমরা একসাথে গড়ে তুলতে চাই একটি পথশিশু-মুক্ত সমাজ।”

সিআরসি মাভাবিপ্রবি শাখা দীর্ঘদিন ধরে পথশিশুদের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কাজ করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]