ব্রাহ্মণবাড়িয়ায় মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে শনিবার রাতে জেলা উন্নয়ন পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি আলী মাউন পিয়াসের সভাপতিত্বে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মোঃ আরমান উদ্দিন পলাশ, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুল আলম বাবু, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন মালদার, সহ-সভাপতি আবুল হাসনাত অপু, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এম.এ. মুছা, প্রকাশনা সম্পাদক আলী হায়দার ভূঁইয়া  তুষার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আসিফুর রহমান রোজেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোছাম্মৎ হারিছা খাতুন প্রমুখ।
শোকসভায় বক্তারা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে একজন জাতীয় বীর আখ্যায়িত  করে তার বিদেহী আত্মার শহীদী মর্যাদা ও জান্নাত কামনা করেন। দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার উত্তরা আজমপুর এলাকায় ১৮ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘাতপূর্ণ পরিবেশে “পানি লাগবে পানি” বলে সহায়তার উদ্দেশ্যে স্বেচ্ছায় এগিয়ে যাওয়া অবস্থায় পুলিশের গুলিতে শহীদ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মীর মীর মাহফুজুর রহমান মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার মীর মোস্তাফিজুর রহমান বাবুলের ছেলে। মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান বাবুল ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদেও স্থায়ী কমিটির সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]