জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫- এ চ্যাম্পিয়ন সোমেশ্বরী স্ট্রাইকারস

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়: নেত্রকোনা জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যোগে আয়োজিত “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে৷ শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়৷ ফাইনালে ২০-২১ শিক্ষাবর্ষের “সোমেশ্বরী স্ট্রাইকারস” ট্রাইবেকারে ২-১ গোলে ২২-২৩ শিক্ষাবর্ষের “হাওর টাইটান্স”কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রদের সমন্বয়ে গঠিত -চন্দ্রডিঙ্গা এক্সপ্রেস,সোমেশ্বরী স্ট্রাইকারস,হিল হান্টার্স,হাওর টাইটান্স ও কংস টাইগার্স নামে দলগুলো অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা ড.ছালেকুজ্জামান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলার এই আয়োজন আমাদের জেলার শিক্ষার্থীদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটাবে এবং সকল ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশা করি।’
নেত্রকোনা জেলা সমিতির সভাপতি বলেন, “এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলাধুলার মাধ্যমে ছাত্রদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলার একটি প্রয়াস নয়, বরং নেত্রকোনার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার একটি মাধ্যম।”
নেত্রকোনা জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ছাত্রদের মধ্যে সৃজনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জেলা সমিতির উপদেষ্টা,আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড.ছালেকুজ্জামান  ও জেলা সমিতির সাবেক সেক্রেটারি পলাশ মিয়া,বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]