দুগার্পুরে বাল্যবিয়ে ও মাদক কে না বলেন শিক্ষার্থীরা

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুরে স্বেচ্ছাসেবী রুসা বাংলাদেশ এর আয়োজনে মাদক ও বাল্যবিয়েকে না বলেছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুন) বিকেলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রধান অতিথি হিসেবে কর্মসুচীর উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী

এ উপলক্ষে স্থানীয় ডনবসকো কলেজ মিলনায়তনে, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সেমিনারে রুসা বাংলাদেশের পরিচালক এম এন আলমের সভাপতিত্বে, ডনবসকো কলেজের প্রভাষক সিলভিয়া আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবির, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, ডনবসকো কলেজের পরিচালক ফাদার কোচওয়ালিক, অধ্যক্ষ রুমন রাংসা, দুগার্পুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আল ইমরানুল আলম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, ওসি মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে দেশের নেতৃত্ব দিবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে বেছে নিতে শপথ করতে হবে।

নিয়মিত পড়াশুনা করে, নিজকে দেশের যোগ্যনাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বছরের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে, তোমাদের সকল বন্ধুদের বোঝাবে। আলোচনা শেষে, বাল্যবিয়ে না দেয়া এবং মাদক গ্রহন না করতে শপথ পাঠ করানো হয়। পরিশেষে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিয়ে রোধে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]