দুগার্পুরে কোচ সম্প্রদায়ের ‘বিহু’ উৎসব পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: আমার সংস্কৃতি, আমার অধিকার, এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর ‘কোচ’ সম্প্রদায়ের বিহু উৎসব— ২০২৫ পালিত হয়েছে। বিরিশিরি ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় নানা আয়োজনে পালিত হয় এ উৎসব।

এ উপলক্ষে অতিথিবরন শেষে, আলোচনা সভায় একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে ও একাডেমির শিক্ষক মালা আর্থা আরেংয়ের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর কালচারাল একাডেমির সদ্য যোগদানকৃত পরিচালক কবি পরাগ রিছিল, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, জাতি সংঘের সাবেক কর্মকতার্ ও বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, বিশিষ্ট গবেষক আবুল কালাম আজাদ, কোচ গবেষক ও লেখক যুগল কিশোর কোচ, সমাজকমীর্ সুশান্ত কোচ প্রমুখ।

বক্তারা বলেন, কোচ সম্প্রদায়ের প্রধান উৎসব ‘বিহু’। বিহুর দিনে কোচ সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে চলে বিশেষ আয়োজন। এইদিন সবাই নতুন জামা—কাপড় পড়েন। মেয়েরা পরিধান করে তাদের ঐতিহ্যবাহী পোশাক ‘লেফেন’। তারা সনাতন ধর্মের অনুসারী হলেও তাদের রয়েছে নিজস্ব ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি। কালের আবর্তে তাদের বসতি এলাকা ও লোক সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। ঝুঁকিতে পড়েছে তাদের ভাষা ও সংস্কৃতি।

বাংলাদেশ সরকার সকল সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করছেন। সেই লক্ষে কাজ করে যাচ্ছে বিরিশিরি কালচারাল একাডেমি। কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে এই উৎসব। কোচদের সংস্কৃতিক রক্ষায় সকলকে কাজ করার আহবান জানানো হয়। আলোচনা শেষে, একাডেমির শিল্পী এবং বিভিন্ন এলাকা থেকে আগত কোচ শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্য তুলে ধরে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]