বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাড়ি পাচ্ছেন প্রদীপ সাহা

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুগার্পুর পৌর শহরের কুল্লাগড়া গ্রামের প্রদীপ সাহা দীর্ঘদিন ধরে পলিথিনে মোড়ানো একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন। ৭০ বছর বয়সী প্রদীপ সাহার একটি ঘর নিমার্নের কোন সামর্থ নাই। পথিলিনে মোড়ানো ওই ঘরের মধ্যেই চলছে মানবতের জীবন যাপন। এমন এক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রদীপ সাহার পাশে দাঁড়ালো মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা।

এ নিয়ে মঙ্গলবার দুপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রতিনিধিগণ প্রদীপ সাহার বাড়িতে যান। সেখানে তাঁর সাথে কথা বলেন এবং অতি শীঘ্রই সংস্থার পক্ষ থেকে প্রদীপ সাহাকে একটি নতুন ঘর নির্মান করে দেয়ার আশ্বাস দেন।

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির কো—অর্ডিনেটর মিলাদ মিয়া বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি জানতে পারি। আজ প্রদীপ সাহার বাড়িতে গিয়ে তাঁর সাথে কথা বলি এবং নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ^াস দেই। গণমাধ্যম গুলোকে অনেক ধন্যবাদ জানাই, এমন মানবিক সংবাদ প্রকাশ করার জন্য

অসহায় প্রদীপ সাহা ঘর পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাকে ধন্যবাদ জানান এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]