দুর্গাপুর উপজেলায় এসএসসিতে সেরা ‘ফাতিন’বড় হয়ে দেশসেবা করতে চায়

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি :চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সেরা হয়েছে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন আহনাফ। ফাতিন আহনাফ কাকৈরগড়া গ্রামের লুৎফর রহমান ও উম্মে কাউসার দম্পতির মেয়ে।

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসাইন বলেন, ফাতিন আহনাফ বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩০০ নম্বরের মধ্যে গোল্ডেন ‘এ’ প্লাসসহ ১২১৬ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে। ফাতিন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো এবং সে খুবই মেধাবী। তাঁর এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থীরা অনেক আনন্দিত।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, এ বছর দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৮জন জিপিএ—৫ পেয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ফাতিন আহনাফ সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে। আমি তার শিক্ষা জীবনের সাফল্য কামনা করছি।

এ ব্যাপারে মেধাবী ফাতিন আহনাফ বলেন, এই ভালো ফলাফলের জন্য আমি আমার শিক্ষকমন্ডলীসহ বাবা—মায়ের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের দোয়া ও সহযোগিতার জন্যই আজ আমি এই ফলাফল অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই। এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]