গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Share the post
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী শাখা ছাত্রদল।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার; রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার; স্বৈরাচার গেছে যেই পথে, রাজাকার যাবে সেই পথে; একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান ইত্যাদি স্লোগান দেন।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা চেয়েছিলাম ৫ আগস্টের পর একটি সুন্দর বাংলাদেশ। কিন্তু বর্তমান সরকারের দোসর এবং স্বাধীনতাবিরোধী শক্তি মিলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। পাকিস্তানি চক্র ও বটচক্র দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালাগালি করছে। তাদের আসল ঠিকানা বাংলাদেশ নয়, বরং দিল্লি ও পাকিস্তান।’
তিনি আরো বলেন, “গুপ্ত সংগঠনের ছায়াতলে থেকে যারা এই মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন, তাদের সতর্ক করে বলে দিতে চাই—এভাবে আড়ালে থেকে অপকর্ম না করে সামনে আসুন। দেখি আপনাদের কতটুকু সাহস ও শক্তি আছে। বিশ্ববিদ্যালয় বা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]