বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দুগার্পুরে আলোচনা ও পুরস্কার বিতরণ

Share the post

তোবারক হোসেন খোকন,কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনার দুগার্পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সুপার পরিকল্পনায় স্মার্ট পরিবার, নিশ্চিত হোক সুখময় আগামীর অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজিনা তিলোত্তমা ¤্রং। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক ধ্রুব সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য সহকারী পঙ্কজ বিশ^াস।

আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা শুধু একটি স্বাস্থ্য ইস্যু নয়, বরং এটি দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যুবসমাজকে সচেতন করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পেঁৗছে দিতে নিজ নিজ অবস্থান থেকে সকলকেই কাজ করার আহবান জানানো হয়।

আলোচনা শেষে, জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা ছবি রানী চক্রবত্তীর্, পরিবার কল্যান সহকারী তাহমিনা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল মালেক, উপ—সহকারী মেডিক্যাল অফিসার এ কে এম ফয়জুর রহমান, শ্রেষ্ঠ সিএসবিএ শামছুন্নাহার বেগম, স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ২নং দুগার্পুর, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ১নং কুল্লাগড়া ইউনিয়ন হিসেবে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]