জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে এসব তথ্য জানানো হয়।
আগামী ১৬ জুলাই বুধবার সকাল ১০টায় পবিত্র কুরআনখানি এবং জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই দুপুর ১২টায় ‘জুলাই-আগস্ট সংগ্রহশালা’ উদ্বোধন করা হবে। ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে অনুষদ ভবনের নিচে জুলাই আন্দোলনের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
‘ছাত্র-শিক্ষক সংহতি দিবস’ উপলক্ষে ৩ আগস্ট সকাল ১০টায় জুলাই ২০২৪ আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জুলাই বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।
৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন, ভাইস চ্যান্সেলরের বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর এবং আবাসিক হলসমূহ লাল-সবুজ আলোকসজ্জায় সজ্জিত থাকবে।
৪ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ৫ আগস্ট সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে দেশপ্রেম, ঐতিহাসিক চেতনা এবং সহমর্মিতা আরও জোরদার হবে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ২ জুলাই আহতদের মধ্যে চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]