তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়:সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি ও স্লোগান দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)  জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
সোমবার (১৪ জুলাই) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের । তবুও মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী হত্যা কাণ্ডের ঘটনা দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ ইতিমধ্যে বিএনপির তিনটি অঙ্গ-সহযোগী সংগঠন থেকে ৫ জন কে আজীবনের জন্য বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপরও বিএনপিকে জড়িয়ে ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো এবং কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াটা দুঃখজনক । আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ফোরামের নেতারা বলেন, ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে নির্মম ভাবে পাথর দিয়ে হত্যার ঘটনা নিন্দনীয়। এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিএনপি ও তারেক রহমানের নামে অশালীন স্লোগান দেওয়া হয়েছে। যা  অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত । এ কথা বলার অপেক্ষা রাখে না যে চব্বিশের জুলাই- আগস্ট এর রক্তঝরা দিনগুলিতে ছাত্রজনতার আন্দোলনে সার্বিক ভাবে পাশে ছিল বিএনপি এবং তারেক রহমান । শুধু বক্তব্য দিয়ে নয়, বরং অসংখ্য নেতাকর্মী মাঠে সশরীরে অংশ গ্রহণ করে আন্দোলনকে উজ্জীবিত রেখেছিলেন। শুধু তাই নয়, যখন জাতি ছিল হতাশায় নিমজ্জিত ও দিশেহারা, তখন দূর প্রবাসে থেকেও আশার আলো দেখিয়েছেন তারেক রহমান। তার কণ্ঠে আমরা শুনেছি স্বাধীনতা ও ঐক্যের ডাক। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে তিনি তার নেতৃত্বকে প্রমানিত করেছেন।
তারা আরো বলেন, একটি কুচক্রী মহল বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে । এ ধরনের অপপ্রচার এমন সময়ে শুরু হয়েছে যখন একটি জরিপের ফলাফলে দেখা গেছে যে, এদেশের তরুনেরা বহু লড়াই সংগ্রামে পরীক্ষিত বাংলাদেশপন্থী শক্তি বিএনপিতেই তাদের আস্থা ও বিশ্বাস রাখে। আগামীতে বিএনপিকেই এদেশের অধিকাংশ তরুন ক্ষমতায় দেখতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]