রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক, নগদ টাকা ও বিদেশি অস্ত্র উদ্ধার

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে কথিত ‘ডাকাত’ নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৪ লাখ টাকা ও একটি বিদেশি অস্ত্র — উজি এসএমজি — উদ্ধার করা হয়েছে ।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী ও এপিবিএন-এর সমন্বয়ে এই অভিযান চালানো হয়।এপিবিএন-১৪ এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা সবাই কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবী হোসেন দলের সক্রিয় সদস্য।আটক চারজন হলেন, মো. আনাস (৩০), মনসুর আহমেদ (৩২), ইয়াসের আরাফাত (৩৫) ও কেফায়েত উল্লাহ (৩৫)। তারা ক্যাম্প-৯ এবং ১১ এর বিভিন্ন ব্লকে অবস্থান করতেন।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনী ব্যবহৃত ইউজেটআই এসএমজি। এটি ক্যাম্প-৮ (ইস্ট) এলাকায় নবী হোসেনের আস্তানায় নেওয়ার পরিকল্পনা ছিল।নবী হোসেন আরকান রোহিঙ্গা আর্মির কমান্ডার হিসেবে কাজ করছে বলে জানায় এপিবিএন। সে ক্যাম্পে সন্ত্রাসীদের অস্ত্রপ্রশিক্ষণ দেয়ার পাশাপাশি সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে তৎপর রয়েছে।এপিবিএন জানায়, উদ্ধার করা অস্ত্রটি ক্যাম্প ৮ (ইস্ট) এ অবস্থিত নবী হোসেনের আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। অস্ত্রটির নাম ইউজেটআই এসএমজি, যা মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত হয়ে থাকে।
ডাকাত নবী হোসেন আরকান রোহিঙ্গা আর্মির কমান্ডার হিসেবে কাজ করছে। বর্তমানে সে তার দলের সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন উপায়ে সীমান্ত সংলগ্ন এলাকায় প্রেরন করে থাকে। সে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত।বর্তমানে নবী হোসেন যেন রোহিঙ্গা ক্যাম্পের এক মূর্তিমান আতঙ্কের নাম। ২০২৩ সালে নবী হোসেন মিয়ানমারের চাকমা কাটা, তমব্রু হতে বাংলাদেশের অভ্যন্তরে ডুকেন।অল্প কিছুদিনের মাঝেই শীর্ষ সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সে রোহিঙ্গা কমিটি ফর ফেস এন্ড রির্পাটিশন ( আরসিপিআর) এরএর প্রধান দলনেতা দিল মোহাম্মদের অধীনে আরকান রোহিঙ্গা আর্মি ( আরসা) গ্রুপের দলনেতা হিসেবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।
অতীতে বহুবার অস্ত্রের মহড়া ও ইয়াবা চোরাচালানের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলেও প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার ছত্রছায়ায় থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়নি। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।অস্ত্র, অর্থ ও সন্ত্রাসীদের উপস্থিতি রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি করছে স্থানীয় প্রশাসনের মাঝে। আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]