নরসিংদীতে ১৭ মামলার আন্ত:জেলা ডাকাত গ্রেফতার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর শিবপুর থেকে অস্ত্র ও ডাকাতিসহ ১৭ মামলার আসামী আমিন সরকার ওরফে আমিন ডাকাতকে গ্রেফতার করে শিবপুর মডেল থানা পুলিশ। এসময় তার এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার গোবিন্দ গ্রামের মেজবাহ উদ্দিন ওরফে মেসো ডাকাতের ছেলে আমিন সরকার (২৮) ওরফে আমিন ডাকাত এবং ময়মনসিংহের নান্দাইল থানার করাইকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে মঞ্জু (৩৪)। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন  জানান, রবিবার বিকেলে গোপন সংবাদে জানা যায় উপজেলার গোবিন্দ গ্রামে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী আমিন ডাকাত ও তার এক সহযোগী নিজ বাড়িতে বসে অন্যত্রে ডাকাতি করার পরিকল্পনা করছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী আমিন ডাকাত ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করে সক্ষম হয়। পরে তাদেরকে পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করা হয় বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]