মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে মাথা থেঁতলে নির্মমভাবে খুনের ঘটনায় বিক্ষোভ মিছিল ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রতীকি অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গিয়ে ১০ মিনিট সড়ক  অবরোধ করেন শিক্ষার্থীরা এবং প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়।
মিছিলে বিক্ষোভকারীরা- “যুবদল মানুষ মারে, তারেক রহমান কি করে” ছাত্রদল সন্ত্রাস করে, তারেক রহমান কি করে; ২৪ এর বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই; সাঈদ- ওয়াসীম- মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; বীর বাঙালির বায়না, চাঁদাবাজ চাইনা; সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের কবর দে সহ বিভিন্ন স্লোগান দেন।
দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,”আমরা এই নতুন বাংলাদেশে এসেও এখনো আমাদের মিডিয়া গুলো বিক্রিত।আমরা দেখেছি এই হত্যাকান্ডের ঘটনা গত ২দিনের আগের।কিন্তু কোনো মিডিয়া এই বিষয়ে কথা বলে নি।আমরা আজকের এই বিক্ষোভ থেকে বলতে চাই, বিএনপি-আপনারা সতর্ক হয়ে যান অন্যাথায় আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকেও করুন হবে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন,”গত ৯ তারিখ যে ঘটনা ঘটেছে,জুলাই পরবর্তী সময়ে এসে এধরণের ঘটনা আমরা বরদাস্ত করবো না।আবার যদি কেউ নতুন ভাবে আওয়ামী স্টাইলে ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে চায় তাহলে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো।”
আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশে আবারো নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আবার যদি কেউ নব্য সন্ত্রাসবাদ করতে চায় তাদের ধুলিস্যাৎ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]