নরসিংদীতে নারী অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় একনারীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারী থানায় উপস্থিত হয়ে ইমাম হোসেন নামে একব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
শনিবার (১২ জুলাই) সকালে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার রাত ১১টায় রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার মৃত আব্দুস সুবান মিয়ার ছেলে ইমাম হোসেন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই নারীকে বিভিন্ন সময়ে উত্তপ্ত করে আসছিল। গত শুক্রবার রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী উপজেলার রাধাগঞ্জ বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। বাজারের রিক্সাপট্টি এলাকায় পৌঁচ্ছালে আগে থেকে উৎপেতে থাকা ইমাম ও তার সহযোগীরা পথরোধ করে ভুক্তভোগী নারীকে সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এতে দুইজনের মধ্যে ধস্তাধস্তি হলে ভুক্তভোগী নারীকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে শ্লীলতাহানি করে এবং পড়নের কাপড় টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলে। এসময় ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারী পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী বলেন, ইমাম হোসেনের সাথে দুই বছর আগে আমার বিবাহ হয়। তার সাথে বনিবনা না হওয়ায় পারিবারিক ভাবে তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই সে আমাকে নানা ভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এসব কারণে তার বিরুদ্ধে জিডি সহ একাধিক মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সে ও তার সহযোগীদের নিয়ে আমাকে অপহরণ করতে চেয়েছিল। এ বিষয়ে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ চন্দ্র ঘোষ বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত শেষে পরবর্তীতে আইনী ব্যবস্হা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]