অফিস চিনাতে ২৬৭৯ জন চলাফেরা করা অক্ষম ব্যক্তিকে উপজেলায় একত্রিত!

Share the post
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : বিজয়নগর উপজেলা সমাজসেবা অফিসের নির্দেশে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত ২৬৭৯ জন ঝড়বৃষ্টি মধ্যে ৯-১০ জুলাই বুধবার ও বৃহস্পতিবার উপজেলায় একত্রিত হয়ে চরম ভোগান্তির মধ্যে সময় অতিবাহিত করেন।
২০২৪-২৫ অর্থ বছরে নতুন করে বয়স্ক ৬৪১ জন, বিধবা ১০৭৩ জন ও প্রতিবন্ধী ৯৬৫ জন ভাতা প্রাপ্ত চলাচলে অক্ষম বৃদ্ধ ও প্রতিবন্ধীরা ঝড়বৃষ্টির মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসারের নির্দেশে একটি সাক্ষর নেওয়ার সবাই উপজেলায় একত্রিত হন। এসময় বৃদ্ধ ও প্রতিবন্ধীর পক্ষে পরিবারের কেউ আসলে তাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
চলাফেরার অক্ষম বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মধ্যে একাধিক ব্যক্তি জানান, অতিতে কখনো তাদের এমন দল বেধে উপজেলা এসে সারাদিন বসে থাকতে হয়নি।
একটি সাক্ষর স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব বা ভাতাভোগী পক্ষে যে কেউ এসে নিয়ে যাওয়ার মাধ্যমে ভোগান্তি কমানোর সুযোগ থাকলেও সেটা সমাজসেবা অফিস করিনি বলে সবাই অভিযোগ করেন।
হরষপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাহফুজ মিয়া জানান, অতিতে আমরা মেম্বাররা বা ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে সকল কাজ সম্পূর্ণ করে ভাতাভোগীদের টাকা প্রাপ্তিকে সহজ করতাম। এবার নতুন নিয়মে সব ভাতাভোগী নিজে গিয়ে সাক্ষর আনার মাধ্যমে হয়নি বৃদ্ধি পেয়েছে।
বিজয়নগর উপজেলা সমাজসেবা অফিসার (অতিঃদাঃ) রাকেশ পাল জানান, সবাই অফিস চিনে যাওয়ার জন্য অফিসে ডাকা হয়েছে। যাতে পরবর্তীতে কোন সমস্যা হলে অফিসে আসতে সুবিধা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]