দুর্গাপুরে ভারতীয় নাগরিক আটক

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মহিদুল মন্ডল (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে অনুপ্রবেশ আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।

আটককৃত মহিদুল মন্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সুরত মন্ডল।

জানা যায়, মহিদুল মন্ডলকে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করেন। এসময় তিনি নিজেকে ভারতীয় বাসিন্দা বলে পরিচয় দেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মহিদুল মন্ডল জানান, ভারতে ভাঙ্গারি ব্যবসার কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। প্রায় ১৫ দিন আগে ভারতে থাকা বাংলাদেশির প্রলোভনে পড়ে কাজের আশায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তবে বাংলাদেশে প্রবেশের পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে রেখে চলে গেলে তিনি বিভিন্ন জায়গা ঘুরে দুর্গাপুরে চলে আসেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটক মহিদুল মন্ডলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে সে ভারতের নাগরিক। তার কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]