উচ্চমাধ্যমিক এর প্রবেশপত্র ভুল ২৮৬ পরীক্ষার্থীর,মানববন্ধন ও বিক্ষোভ

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : আশুলিয়া স্কুল এন্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এ্যাডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবাদে ওই সকল শিক্ষার্থীরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ।
বুধবার (০৯ জুলাই) বেলা ১১ টা থেকেই আশুলিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে উঠে বিক্ষোভ করতে থাকে।
এর আগে মঙ্গলবার (৮ জুলাই) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, “আমাদের ক্লাসে যেসকল বিষয়ে পড়ানো হয়েছে, সে সকল বিষয়ে কোন অনুমোদন নেই এই কলেজের। যার কারণে এডমিট কার্ডে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে। যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কি লিখব ? আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হল। এরজন্য যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে। চাকুরীচ্যুত করতে হবে।
এব্যাপারে আশুলিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভি করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]