একসাথে ইসলাম গ্রহণ করলেন মা ছেলে

Share the post

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে প্রীতিশ মল্লিক নামে এক ব্যক্তি ও তার মা কল্পনা মল্লিক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই)দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

প্রীতিশ মল্লিকের পরিবর্তিত নাম আব্দুর রহমান মল্লিক ও তার মায়ের নাম রাখা হয়েছে ফাতেমা মল্লিক। তাদের বাড়ি যশোরের মনিরাম উপজেলার আলীপুর গ্রামে।বর্তমানে তারা নলছিটির চর ষাটপাকিয়ায় একটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন।

নওমুসলিম ফাতেমা মল্লিক বলেছেন, ‘ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমরা অনুধাবন করতে পেরেছি, একমাত্র ইসলামই পরকালে মুক্তির সন্ধান দিতে পারে।আমরা বুঝে-শুনে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মহাপবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি। ’

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন জানান, মা ছেলে স্বেচ্ছায় আমার কাছে এসে তাদের সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেছি।তাদের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]