শাহপরীর দ্বীপে কর্মহীন অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ করল কোস্টগার্ড

Share the post

সাইফুল ইসলাম (টেকনাফ): টেকনাফে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ২৫০ টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। শাহপরীর দ্বীপে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইদুর মোরসালিন,টেকনাফ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট রাহাত ইমতিয়াজ খান,স্থানীয় জনপ্রতিনিধিসহ কোস্টগার্ড সদস্যরা। এ ব্যাপারে কোস্ট গার্ড সেন্ট মার্টিন্স স্টেশন কমান্ডার লেফট্যানেন্ড সাইদুর মোরসালিন বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে আমাদেও দেশেও অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ প্রক্রিয়ায় আমরা শাহপরীর দ্বীপে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ করেছি। তাদের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ তুলে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, কোস্ট গার্ড উপকূলের এলাকায় কর্মহীন মানুষদের সহায়তা দেয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজর ও মাস্ক বিতরণ করেছে এবং উপকূলের বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে। কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা প্রাপ্ত পরিবারের সদস্যরা এসব সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য কোস্টগার্ডকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]