রাবি শাখা ছাত্রদলের উদ্যোগে মশা নিধন কর্মসূচি

Share the post
মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি: সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)  আশঙ্কাজনক হারে বেড়েছে মশার প্রকোপ। এতে করে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে মশার উপদ্রব কমাতে ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন কর্মসূচি পরিচালনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচির নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলে এ মশা নিধন কর্মসূচি চালানো হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে
সচেতনামূলক লিফলেট বিতরণ করেন তারা৷
কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে  ছাত্রদল নেতা ফাইজাল গাজী অমি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী হিসেবে যদিও এটা আমার কাজ না তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটু জাগ্রত করার জন্যই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। মশার উপদ্রবে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাধ্যমে আমাদের প্রশাসনকে জানাতে চাই তারা যেনো শিক্ষার্থীদের সুবিধার্থে এ মশা নিধনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেন।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘প্রতিনিয়ত মশার উপদ্রব বেড়ে চলার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনের কাছে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তারই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীদের পাশে থেকে আজকের এ মশা নিধন কর্মসূচি করছি। ফগার মেশিনের মাধ্যমে আজকে শহীদ জিয়াউর রহমান হলে এ কর্মসূচি শুরু করেছি এবং আমরা চেষ্টা করবো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি অব্যাহত রাখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]