বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি :ঢাকা জেলার সাভারে মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ জুলাই দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত টুটুল (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে। সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে  সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন
মোহাম্মদ জুয়েল মিয়া জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে রিক্সায় থাকা টুটুলের দেহ তল্লাশী করে। এ সময় তল্লাশি কালে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে, গ্রেপ্তার মোহাম্মদ টুটুলসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর টুটুলকে আদালতে সোপর্দ করে বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]