যন্ত্রপাতির হিসাব জমা দিতে বিভাগ-অফিসকে নোটিশ

Share the post
ইবি প্রতিনিধি : বিভিন্ন বিভাগ ও অফিসে ব্যবহৃত যন্ত্রপাতির পূর্ণাঙ্গ হিসাব চেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা
অফিস আদেশে বলা হয়, মোতাবেক ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত সময়ে কেনা বা পাওয়া যন্ত্রপাতির তথ্য আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রার অফিসে জমা দিতে বলা হয়েছে।
আরো জানানো হয়, সরকারি বরাদ্দ অথবা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত যন্ত্রপাতিগুলো বর্তমানে কোন অবস্থায় আছে, কে বা কারা ব্যবহার করছেন, তা নির্দিষ্ট করে তালিকা তৈরি করতে হবে। সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর প্রধানদের এই তথ্য দ্রুত প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগের পাশাপাশি প্রশাসনিক অফিসগুলোতেও বিপুল সংখ্যক প্রযুক্তিগত সরঞ্জাম রয়েছে। নিয়মিত তদারকি না থাকায় এসব যন্ত্রপাতির অনেকগুলো অকেজো হয়ে গেছে বলে জানা গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে হিসাব জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]