৬ এপ্রিল আ. রহমানের অপারেশন: মানবসেবায় আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন মিলকি

Share the post

সাইফুল ইসলাম (টেকনাফ) : কক্সবাজারের সুপরিচিত স্বনামধন্য ব্যক্তিত্ব বদরুল হাসান মিলকি। পেশায় একজন ডেভলপমেন্ট কোম্পানি, স্বনামধন্য ওয়েলকাম প্রপার্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তবে মানবসেবায় যেন তার মূল লক্ষ্য। মানবসেবা যখন কারোও মূল লক্ষ্য হয়ে যায়, সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র অসহায় মানুষগুলোও তার পিছু হাটে। জানা যায়, দীর্ঘ আঠারো (১৮) বছর ধরে বিশাল আকৃতির টিউমার নিয়ে টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়াস্থ আব্দুর রহমান অসহ্য যন্ত্রণায় মানবেতর জীবন যাপন করে আসছিলেন। কিন্তু এই হতদরিদ্র লোকটির পাশে দ্বারায়নি কেউ। গত ১৭ মার্চ টেকনাফ আলো শপিং কমপ্লেক্সের সামনে মানবতাবাদী বদরুল হাসান মিল্কির নজরে পড়ে যায় বিশাল আকৃতির এই টিউমার রোগী আব্দুর রহমান। এতে মানবতাবাদী মিলকি নিজের বিবেকের কাছে হার মেনে যায়। একটি সুন্দর দেশ ও সমাজ বিনির্মাণে সুশীল গড়ার প্রত্যয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন, এই হতদরিদ্র রোগীকে সফল অপারেশনের মাধ্যমে নতুন স্বপ্ন উপহার দেওয়ার লক্ষ্যে মহৎকাজটি নিজ খরচে সম্পন্ন করবেন। সমাজে এইসব হতদরিদ্র লোকদেরও সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সূত্রে জানা যায়, আজ ৬এপ্রিল সোমবার সকাল ৮ঘটিকায় চকরিয়ায় ডুলাহাজারা মালুমঘাট নিউ মেমোরিয়াল হাসপাতালে আলোচিত আমেরিকান ডা. কেলির নেতৃত্বে এই হতদরিদ্র আবদুর রহমানের অপারেশন করা হবে। টিউমারটির ওজন বর্তমানে ৭ কেজি। উল্লেখ, গত ১০ মার্চ উক্ত হাসপাতালে সফল অপারেশনের মাধ্যমে দীর্ঘ ৩০ বছর ধরে ২২ কেজি ওজনের টিউমার নিয়ে নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন নুর হোছেন পাগলা। এই নুর পাগলাকে নতুন জীবনে ফিরিয়ে দেয়ায় পুরো দেশের সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন বদরুল হাসান মিল্কী। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভূঁয়সী প্রশংসা করা হচ্ছে। তাকে মানবতাবাদী আখ্যা দিয়ে ‘স্যালুট’ জানাচ্ছে অনেকে। এ ব্যাপারে স্বনামধন্য ডেভেলপার ওয়েলকাম প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক বদরুল হাসান মিল্কী বলেন, আজ সকাল ৮টায় হত-দরিদ্র আবদুর রহমানের অপারেশন করা হবে। অসহায় এই লোকটির সফল অপারেশনের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন মানবতাবাদী এই ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]