শিশুদের নিয়ে ফল উৎসবে মেতেছেন ইবি’র সিআরসি

Share the post
ইবি প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশুদের মধ্যে কাঁঠাল, কলা, আপেল, জামরুল, ড্রাগন ফল, আনারস, খেজুর, আমড়া, জাম, পেয়ারা সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়। এছাড়া শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও খেলাধুলার মতো নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উৎসবে উপস্থিত ছিলেন সিআরসি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, সাবেক সভাপতি আব্দুল্লাহ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি প্রমুখ।
সিআরসির সভাপতি ইমদাদুল হক বলেন, “সিআরসি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। আমাদের রয়েছে একটি স্কুল—‘সিআরসি স্কুল’—যেখানে ২০-২৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পুষ্টির চাহিদা পূরণ ও আনন্দ দিতে এই ফল উৎসবের আয়োজন করেছি। শিশুদের সুস্থ ও প্রাণবন্ত বিকাশে আমাদের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]