সংবাদ সন্মেলন ডেকে ইউপি পরিষদ প্রশাসনিক কর্মকতা সমিতির কমিটি ঘোষণা

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকতা সমিতির নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা অফিস প্রাঙ্গনে এই কমিটি ঘোষণা করা হয়। মোঃ আলতাব হোসেনকে সভাপতি ও খালেদ মাহনুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি করা হয়। পরে সদ্য ঘোষিত জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সভাপতি মোঃ আলতাব হোসেন উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য বলেন, গত বছরের ২৬ অক্টোবর শতভাগ ইউপি প্রশাসনিক কর্মকতাদের উপস্থিতি মাধ্যমে আনন্দঘন পরিবেশে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আমি সভাপতি পদে সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জুলহাস মিয়াকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হই। সাধারণ সম্পাদক পদে খালেদ মাহমুদ ৩১ ভোট পেয়ে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলতাফ হোসেনকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরে আমি সাধারণ সম্পাদককে সাথে নিয়ে সমিতির প্রথম সভা করি। ওই সভায় নতুন কমিটি গঠনকালে দুই-তিনজন পরাজিত সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি করার প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আমি আলতাফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ জুলহাস উদ্দিন ভূঁইয়াকে উপদেষ্টা হিসেবে নিয়োজিত করে জেলা কমিটি ঘোষণাকালে কিছু অসাধু সদস্য চরম বিরোধ ও মতানৈক্য তৈরী করে গ্রুপিংয়ের চেষ্টা করে। পরে কতিপয় কিছু সদস্যরা আমাকে পাশ কাটিয়ে নিজেরা নিজেরা সভা করে স্বঘোষিত সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করে কমিটি ঘোষণা করেন। তিনি আরও বলেন, কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতিকে বাদ দিয়ে পাল্টা কমিটি ঘোষণা করা অনৈতিক ও সাংগঠনিক রীতিনীতির পরিপন্থী। আমি তাদেরকে এসব অনীহ কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]