ইবির নির্মাণকাজ পরিদর্শনে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

Share the post
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অবকাঠামো নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তিনি চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) প্রমুখ।
প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী বলেন, “সময়মতো কাজ শেষ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের সহযোগিতায় আমরা আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো সম্পন্ন হবে।”
অতিরিক্ত সচিবের পরামর্শ প্রসঙ্গে তিনি আরও জানান, “কাজের গতি বাড়িয়ে দ্রুত শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের ওপর জোর দিয়েছেন তিনি। একইসাথে কাজের মান বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]