রাবিতে শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা বিষয়ক বিশেষ সেমিনার ২০ জুলাই

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়: ‘উচ্চশিক্ষিত বেকার নয়, উচ্চশিক্ষিত জনশক্তি’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে  ‘এম্পাওয়ারিং ইয়ুথ ফর ইকোনমিক রেভ্যুলেশন’ শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। আগামী ২০ জুলাই (রবিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
সেমিনারের টেকনিক্যাল সেশনে Rajshahi University business idea competition (RUBiC) এবং ন্যাশনাল সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবেন রাবি আইকিউএসি -এর পরিচালক ড. মো. আবু রেজা। তরুণ উদ্যোক্তাদের উদ্দীপ্ত করবেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়াও দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বাণিজ্য শিল্পায়নে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন ইউজিসি-এর ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল্লাহ এবং Aspire to Innovate(a2i) এর পরিচালক তৌফিকুর রহমান৷
সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ৪ জুলাই এবং শেষ হবে ১০ জুলাই রাত ১২ টায়৷ সেমিনারে রাবির ৬০০ শিক্ষার্থী ও ২০০ জন শিক্ষক রেজিষ্ট্রেশন করার সুযোগ পাবেন৷ শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফ্রি ২৫০ টাকা ও শিক্ষকদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা।
রেজিষ্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdiL7Pn560MXjenp9p45jYaKSOTINIz84nSJ W-riMuc9vwDOw/viewform লিংকের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]