চট্টগ্রামে সন্ধ্যার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে সন্ধ্যার থেকে পরদিন সকাল পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘দোকানপাট খোলা থাকার সুযোগে সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় আড্ডা বসছে। অলিগলিতে জনসমাগম হচ্ছে। এতে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় কমিশনার স্যার জনস্বার্থ বিবেচনায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত নগরীতে দোকানপাট বন্ধ রাখার আদেশ দিয়েছেন। তবে এ সময় ওষুধের দোকান খোলা থাকবে।’ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দেশজুড়ে সাধারণ ছুটি চলছে। শুরুতে চট্টগ্রাম নগরীতে ওষুধ এবং মুদি দোকান ছাড়া হোটেল-রেস্টুরেন্টসহ সব প্রতিষ্ঠানই বন্ধ থাকত। পরে ২৯ মার্চ শর্তসাপেক্ষে নগরীতে খাবার দোকান, বেকারি ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দেয় সিএমপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]