নেত্রকোনায় দশ কেজি গাঁজাসহ ১ জনসহ গ্রেপ্তার ৫ মাদক ব্যবসায়ী

Share the post
নিজস্ব প্রতিবেদক: দশ কেজি গাঁজাসহ নেত্রকোনা জেলার একজন ও কুমিল্লা জেলার চারজনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এছাড়াও মোবাইল ও সিম কার্ডসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নেত্রকোনা মদন উপজেলার গাবেরতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে মিজান (২৫)। এছাড়া বাকি চারজন কুমিল্লার কোতোয়ালী থানাধীন শাহপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রুহুল আলী (২৬), আবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২), মৃত ভুলু মিয়ার ছেলে রাফি (২৬) ও মৃত মতিনের ছেলে মো. নাছির (৩৪)।
বুধবার (২ জুন) দুপুরের দিকে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।এরআগে একই দিন রাত আনুমানিক পৌনে ১টার দিকে পাঁচ মাদক ব্যবসায়ীকে কিশোরগঞ্জের সদর থানাধীন রশিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় কিশোরগঞ্জ র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদেকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]