টেকনাফে বিজিবির পৃথক অভিযানে তিন আসামি সহ ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার

Share the post
মীর কাশেম আজাদ ,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় তিনজন আসামীকে হাতেনাতে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুন গভীর রাতে মিয়ানমার থেকে সাগরপথে মাদকের বড় একটি চালান আসার গোপন সংবাদে বিশেষ অভিযান চালায় বিজিবি। ১ জুলাই ভোরে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় মিনারা বেগমের বাড়িতে চিরুনি অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবাসহ মিনারা বেগম ও কেফায়েত উল্লাহ নামে দুজনকে আটক করা হয়।
এদিকে একই দিন খুরেরমুখ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে বিজিবি। সেখানে জমিলা বেগমের বাড়ির মুরগির খামারে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, ‘বিজিবি সীমান্ত নিরাপত্তা ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]