র‍্যাবের হাতে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১), নরসিংদী। বুধবার (২ জুলাই) দুপুরে র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।  গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম (২১) ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জায়গায় নিয়মিত বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]