দীর্ঘ ষোল বছর পর অনুষ্ঠিত হলো বিএনপি’র সম্মেলন

Share the post

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮জুন) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এ সময় সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। উদ্বোধন শেষে, উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি‘র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি‘র সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক, এডভোকেট মো. মাহফুজুল হক, মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ প্রমুখ।

 

আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে মো. জহিরুল আলম ভুইয়া কে উপজেলা বিএনপি‘র সভাপতি ও মো. আব্দুল আওয়াল কে সাধারণ এবং আতাউর রহমান ফরিদ কে পৌর বিএনপি‘র সভাপতি এবং মো. হারেজ গণিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা ও পৌর বিএনপি‘র পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান উপজেলা বিএনপি‘র নব-নিবাচিত সভাপতি জহিরুল আলম ভুইয়া।

 

উল্লেখ্য: ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপি‘র কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন মো. হারেজ গণি। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায়, বিএনপি সমর্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]