শাহজাদপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা যুবদলের সদস্য সচিব,  আব্দুল্লাহ আল মাহমুদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা বিআরডিপি কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু।
এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম (রাজা), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বক্তিয়ার ভূঁইয়া উপজেলা বিএনপি’র কৃষক দলের সভাপতি আবুবক্কার (রঞ্জু) রহমত, তোতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসের  কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]