দুর্গাপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক পরিবেশ দিবসের “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকতা আবুল খায়ের নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, বাংলা হোপ ম্যানেজার মেজর বিশ^াস প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পরিবেশ বান্ধব গাছ তুলে দেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর।

বক্তারা বলেন, পরিবেশের মূল উপাদান হচ্ছে মাটি, পানি, বাতাস আর গাছ। পরিবেশের ক্ষতি হয় এমন কোন কিছুই আমরা ব্যবহার করবো না। বাজার থেকে পলিথিন সম্পুর্ন বন্ধ করতে সকলে একযোগে কাজ করতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে পরিবেশের কুফল সম্পর্কে তুলে ধরতে আহবান জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]