শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

Share the post
জিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে শনিবার সকালে দেবীনগর খালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চায়না জাল জব্দ করা হয় এবং দুপুরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন  বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না জালে দেশীয় মাছ ও মৎস্যসম্পদ শেষ করে দিচ্ছে। আজ সকালে অভিযান পরিচালনা করে প্রায় ৬’শ মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]