ইবি শিক্ষার্থী সুমাইয়ার অকাল মৃত্যু

Share the post
ইবি প্রতিনিধি: দীর্ঘদিন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা। শান্তা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২১ জুন) প্রথম প্রহরে ভারতের রেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আতিকা কাফি।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন সুমাইয়া। রোগ শনাক্ত হওয়ার পর প্রথমে দেশে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্টের অপারেশন সম্পন্ন হয়। কিন্তু অপারেশন সম্পন্নের পর আর জ্ঞান ফেরেনি তার।
এবিষয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন, “শান্তার পরিবারের সাথে আমার কথা হয়েছে। সে খুবই মনোযোগী ছাত্রী ছিল। এমনকি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরও পরীক্ষা দিতে পারবে কিনা সে ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেছিলো। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত। তার রুহের মাগফেরাত এবং তার পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক সেই কামনা করছি।”
প্রসঙ্গত, সুমাইয়ার এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি কেউ। ভেঙ্গে পড়েছেন তার সহপাঠীসহ পরিবার ও আত্মীয়স্বজনরা। সুমাইয়ার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]