হবিগঞ্জে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ভুয়া পরীক্ষার্থী আটক, মোবাইল কোর্টে সাজা

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রণব চন্দ্র দেব (২৩) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে শহরের বিআইএএম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, আটক প্রণব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বিধান চন্দ্র দেবের পুত্র। তিনি নির্ধারিত পরীক্ষার্থীর পরিচয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন। বিষয়টি সন্দেহজনক হলে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরতরা তাকে চ্যালেঞ্জ করেন এবং পরে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত প্রণব চন্দ্র দেবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
প্রশাসন জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]