শ্রীপুরে পুলিশের ছদ্মবেশে অভিযান, মাদক সম্রাট গ্রেপ্তার

Share the post
জিল্লুর রহমান সাগর ,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মুরসালিন রাব্বী ওরফে বাবু নামে এক মাদক সম্রাট গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার তারাউজিয়াল গ্রামের মাঠ থেকে পুলিশ ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে উপজেলার তারাউজিয়াল গ্রামে মৃত আব্দুর রউফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানা পুলিশের এএসআই রবিউল-২, এএসআই সালাউদ্দিন, এএসআই বরিউল-১ ও সঙ্গীয় ফোর্স মাদক সম্রাট বাবুকে গ্রেপ্তার করে। পরে তাকে তল্লাশি করা হলে মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃত আসামী এলাকার একজন মাদক সম্রাট। সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]