বাহুবলে সেনাবাহিনীর অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Share the post
স্বপন রবি দাশ,(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার বানিয়াগাঁও গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মর্তুজ আলী (৪৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মর্তুজ আলী চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে বানিয়াগাঁও গ্রামের আয়াত আলীর কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯২ কেজি গাঁজা জব্দসহ মর্তুজ আলীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাকে বাহুবল মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের মাঝে এ অভিযান স্বস্তি সৃষ্টি করেছে। তারা সেনাবাহিনী ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]