চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০জনকে পুশইন করেছে বিএসএফ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫ এর ১ এস এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ  ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছে।

কর্নেল ফাহাদ মাহমুদ জানান, বুধবার সকালে দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে বিএসফ। পরে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যায়।

তিনি আরও জানান, আটককৃতদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও গত ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]