সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে অপহরণ চক্রের দুই সদস্য আটক

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোঃ জামাল হোসেন (৩৯) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে থানা সূত্র।
ভুক্তভোগী জামাল হোসেন জানান, তিনি বাংলালিংক কোম্পানির এসএমই বিভাগে ইএসও পদে কর্মরত। পেশাগত কারণে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কর্পোরেট সিম বিক্রি করে থাকেন।
গত ১২ জুন সন্ধ্যা ৭টার দিকে ০১৯৮১-৯৯৪১১৩ নম্বর থেকে ফোন পেয়ে তিনি চিটাগাং রোড এলাকায় যান। সেখানে তুষার মিয়া (২৪) নামের একজনের সঙ্গে দেখা হয়। কথাবার্তার একপর্যায়ে তাকে শিমরাইলের কাশশাফ মার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর পূর্বপরিকল্পিতভাবে আনু মিয়া (৩৬), তুষার মিয়া ও আরও কয়েকজন মিলে তাকে প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি ভাঙ্গা বাড়িতে।
সেখানে তাকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারীরা তাকে বেধড়ক মারধর করে। পরে প্রাণভয়ে জামাল হোসেন তার পরিচিত আজাহার নামের একজনের সহায়তায় বিকাশের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা সংগ্রহ করে অপহরণকারীদের প্রদান করেন। এছাড়া তার মানিব্যাগ থেকে আরও ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এরপর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয় এবং হুমকি দেয় যে, ঘটনাটি জানাজানি হলে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে।
ঘটনার চার দিন পর, ১৬ জুন দুপুরে আবারও জামাল হোসেনকে ফোন করে বাকি টাকা আনতে বলা হয়। এরপর তিনি বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে আনু মিয়া ও তুষার মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং জানায়, তারা একটি সংঘবদ্ধ চক্র, যারা চট্টগ্রাম রোড ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহীনুর আলম জানান, একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। অপহরণ চক্রের সদস্যদের অবশিষ্ট আসামিদের ধরার অভিযান অব্যাহত। তারা সক্রিয় সঙ্গবদ্ধ অপহরণ চক্র। দীর্ঘদিন যাবত অপহরণ কাজে নিয়োজিত।  বাকি সদস্যদের খুব শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]