আমান কোম্পানির বিরুদ্ধে আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ 

Share the post
ফাহাদ, সোনারগাঁঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান সিমেন্ট কোম্পানির সৃষ্ট শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূকম্পন থেকে রক্ষা পেতে একি ইউনিয়নের আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
রবিবার  (১৫ জুন) সকালে উলুকান্দি এলাকায় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনে রাস্তায় অবস্থান নিয়ে ওই ইউনিয়নের মোবারকপুর, মামরকপুর, নগরজোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী ও খংসারদী গ্রামের বাসিন্দারা প্রায় আড়াই ঘন্টা ধরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বারদী টুু চৌরাস্তা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই। আমান গ্রুপের ভয়াবহ শব্দ দূষণ ও ভূ‚কম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড শব্দদূষণের কারণে ছেলে মেয়েদের লেখা পড়ার সমস্যা হচ্ছে, শব্দদূষণে মসজিদের আযান শুনতে পাওয়া যায়না, কারো বাড়ীতে চুরি, ডাকাতি হলে তাদের আত্ম- চিৎকার শুনতে না পাওয়ার কারনে চোর ডাকাতরা নির্বিঘ্নে চুরি ডাকাতি করে যাচ্ছে দিনের পর দিন। এছাড়া শব্দ দূষণের কারণে কেউ এলাকায় বিয়ের সম্পর্কও করতে চায় না। আমরা আজকে এ মানববন্ধনে অংশগ্রহণ করেছি এমন নয় ইতিপূর্বে আমরা অনেকবার এ শব্দ দূষণ ও ভূ,কম্পনের বিরুদ্ধে আট গ্রামের মানুষ মানববন্ধন বিক্ষোভ মিছিল করেও কোন ফলাফল পাচ্ছিনা এর শেষ কোথায় আমরা দেখতে চাই।
কোম্পানির শব্দ দুষণ, বায়ুু দুষণ ও ভুকম্পনের ফলে স্থানীয় বাসিন্দারা মাথা ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রচন্ড ভূকম্পনের ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ুু দূষণের ফলে আশাপাশের গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না।
এলাকাবাসী জানান, তাদের সমস্যা সমাধান না হলে এ প্রতিবাদ অব্যাহত থাকবে।
আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সকল নিয়ম কানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। একটি মহল পরিকল্পিত ভাবে কোম্পানির বিরুদ্ধে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]