ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মরিয়ম আক্তার-(৩) ও সাহিদা আক্তার-(৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
মৃত মরিয়ম আক্তার বেহাইর গ্রামের পশ্চিমপাড়ার কাউসার মিয়ার মেয়ে ও  সাহিদা আক্তার একই উপজেলার বুধল ইউনিয়নের ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বেহাইর গ্রামের পশ্চিমপাড়ায় বাড়ির উঠানে খেলা করছিলো দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা ও তাদের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
তিনি বলেন, শিশু সাহিদা আক্তার তার নানার বাড়ি বেহাইর গ্রামে বেড়াতে আসছিলো। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]