হবিগঞ্জের অভিযানে এক পলাতক আসামি গ্রেফতার

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের সফল অভিযানে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (গতকাল) রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলিমের পুত্র মুনসুর মিয়া (২১)। তার বিরুদ্ধে পেনাল কোডের আওতায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
অভিযানটি পরিচালনা করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ও এস আই সুমনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনসুর মিয়ার অবস্থান নিশ্চিত করে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে আজ (বুধবার) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]