কচুয়ার আকানিয়া আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের কৃতি শিক্ষার্থী,অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কুরআন হাফেজদের সবংর্ধনা

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি : কচুয়ায় সামাজিক সংগঠন আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও কৃতি শিক্ষার্থী,অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কুরআন হাফেজদের সবংর্ধনা প্রদান করা হয়েছে।

 

৮ জুন রবিবার উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের আকানিয়া পাঠান বাড়ির বালুর মাঠে সংগঠনের আয়োজনে ঈদুল আজহার ঈদ পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানে কোরআন হাফেজ,অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মাচারী,কৃতি শিক্ষার্থী ,বিশিষ্ট জনদের সবংর্ধণা ,বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।দিন ব্যাপি অনুষ্ঠানে প্রীতি ফুটবল ম্যাচ,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা,৫০ বছরের উর্ধ্বে বয়স্কদের জন্য হাড়ি ভাঙ্গা,হাঁস ধরা খেলা,মেয়েদের সুই সুতা খেলা,বাচ্ছাদের বিস্কুট খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি হাজী হারুন অর রশীদের সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক মো.ফারুক হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম পাটওয়ারী , মাইক্রোক্রেডিট রেগুলেটরী কমিশনের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব হোসেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জিয়াউল হক ,সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান,সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলম,এইচ ড্যাব কেন্দ্রেীয় কমিটির মহাসচিব ডা. একেএম জাকির হোসেন, সমাজ সেবক জামায়েত নেতা কুদ্দুছ মিয়া,লন্ডন প্রবাসী মোস্তফা কামাল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সমাজ সেবক সেলিম মোল্লা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা  লোকমান শেখ,কোরআনে হাফেজ আমিনুল ইসলাম ও আবুল খায়ের,কৃতি শিক্ষার্থ সাইফুল্লাহ বিন তাহের সাফি ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক  জাবেদ মিয়াজীসহ আরো অনেকে।

 

এ সময় সংগঠনের অর্থ সম্পাদক মফিজুল ইসলাম প্রধান, দপ্তর সম্পাদক সেলিম মিয়াজী,তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন,সমাজ কল্যান সম্পাদক আহসান ফকির,মহিলা বিষয়ক সম্পাদক নাঈমা আক্তার,ত্রান বিষয়ক সম্পাদক সোহেল রানা ,ইউনিয়ন যুবদলের আহবায়ক মাকসুদুল  হাছান ,বিএনপি নেতা আহসান হাবীব ,আবুল হাছানাত,মনির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ সংবর্ধিতদের ক্রেস্ট ও উপহার সামগ্রী এবং    বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]