চরভদ্রাসনে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি-রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে ফরিদপুরের চরভদ্রাসনে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বছর পশুর হাটে মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরুর তুলনায় সেগুলোর দামও বেশি।
সরেজমিনে শুক্রবার (৬ জুন) সকাল থেকে উপজেলার  গরুর হাট ঘুরে দেখাগেছে, সকাল থেকেই কোরবানির হাটে আগ্রহী ক্রেতারা পশু কেনার জন্য ভিড় করতে শুরু করেন। ক্রেতারা প্রতিটি গরু, ছাগল বা কোরবানির পশু পরিদর্শন করে দামদর ঠিক করছেন। দামে পড়লেই ক্রেতারা কিনে নিচ্ছেন পছন্দের কোরবানির পশুটি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, চরভদ্রাসনে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে প্রায় ৬ হাজার ৫০০টি। অথচ প্রস্তুত রয়েছে ১৫ হাজার ৪১০টি পশু। এর মধ্যে ষাঁড় ৩ হাজার ৭০০টি, গাভী ৫০০টি, মহিষ ১০টি, ছাগল ১০ হাজার ৫০০টি ও ভেড়া ৭০০টি। বলদ ও অন্যান্য শ্রেণির পশুর সংখ্যা উল্লেখযোগ্য নয়।
উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, গরুর হাটে আমাদের মেডিকেল টিম কাজ করছে। কোরবানির পশুর মাঝে তেমন কোনো রোগ বালাইয়ের খবর আমাদের কাছে নেই।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রোজিউল্লাহ খান বলেন, সকাল থেকে যতক্ষণ পর্যন্ত পশুহাট থাকে, ততক্ষণ পর্যন্ত পুলিশ ওই হাটে থাকবে এবং টহল দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]