হবিগঞ্জে পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম বড়াব্দা নালপাড় গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একই পরিবারের দুই শিশু সন্তান পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।
নিহতরা ওই এলাকার বাসিন্দা মোঃ আরজু মিয়ার সন্তান। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩১) দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় দুই ভাই বোন।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর শিশু দুটিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, শিশু দুটি ছিল পরিবারের অত্যন্ত আদরের এবং সবার প্রিয়। তাদের এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
ইসলাম ধর্ম অনুযায়ী জান্নাতের পাখি হয়ে যাওয়ার এই বিশ্বাসে এলাকাবাসী ও স্বজনরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]