চুনারুঘাটে কালেঙ্গা সীমান্ত দিয়ে ফের ২২ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধিঃভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ ভূখণ্ডে পুশ-ইন করেছে। শুক্রবার (৩০ মে) ভোররাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সীমান্তের ডেবরাবাড়ি এলাকা দিয়ে ২২ জন বাংলাদেশিকে জোরপূর্বক ঠেলে পাঠায় বিএসএফ।
খবর পেয়ে ৫৫ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের অন্তর্গত ‘জা সীমান্ত ফাঁড়ি’র সদস্যরা অভিযান চালিয়ে ওই ২২ জনকে আটক করে। বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। সীমান্ত পেরোনোর সময় প্রবল বৃষ্টিতে তাদের অনেকের কাপড় ভিজে যায় এবং অন্তত দুইজন গুরুতর আহত হন। প্রাথমিকভাবে বিজিবি তাদের একটি উপজাতি পরিবারের বাড়িতে আশ্রয় দেয়।
আটককৃতদের পরিচয়: আটককৃতরা সবাই কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তাদের মধ্যে রয়েছেন: নাগেশ্বরী উপজেলার জোহর আলী (৮০), তার স্ত্রী আছিয়া বেগম (৬০), ছেলে মোঃ আরিফ (১৯), মোঃ আসাদুল (৩০),মোঃ আশরাফুল (৩৫), স্ত্রী মোছাঃ জাহানারা (৩০), কন্যা কাকলী (১০), আশরাফী (৬),মোঃ আমিনুল ইসলাম (৩৫), স্ত্রী আফরোজা (২৪),মোঃ আঃ হামিদ (৪২), স্ত্রী রেহানা বেগম (৪০), ছেলে সুজন (২২), মেয়ে হাসি খাতুন (১৮),পারভীন বেগম (২১), শাহিনুর (৩), হাসানুর (৭),মোঃ নজরুল ইসলাম (৫০), স্ত্রী ফাতেমা বেগম (৪৭), ছেলে ইমরান হোসেন, পুত্রবধূ সাবিনা (২০), নাতি ইসমাইল হোসেন (২)।
এর আগে গত ২৬ মে একই সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছিল বিএসএফ। ধারাবাহিকভাবে এমন ঘটনার পুনরাবৃত্তিতে সীমান্ত এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান বলেন,
“এই ধরনের পুশ-ইন কার্যক্রম আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এমন আচরণ দুই দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।”
বিজিবির সতর্ক অবস্থান:
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন,”আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]